8801795650228
প্রতিষ্ঠানের ইতিহাস পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়টি বিগদ ১/১/১৯৯৫ ইং সনে স্থাপিত হয়। এটা চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া থানার অন্তগত পশ্চিম শিলক গ্রামে অবস্থিত। এর EIIN No : 104825 শিক্ষা বোর্ডের কোড নং- 4037. উপবৃত্তির কোড নং 1604121, এমপিও এর কোন নং 0210091204 অত্র বিদ্যালয়টি বিগত ১/৫/২০০৪ ইং সনে নিম্ন মাধ্যমিক হিসাবে এমপিও ভুক্ত কিন্তু শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক হিসাবে পাঠদান অনুমতি ও বিভাগ খোলার অনুমতিসহ মাধ্যমিক হিসাবে একাডেমিক স্বীকৃতি লাভ করে বিগত সকল পাবলিক পরীক্ষা, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল শিক্ষাবোর্ডের দেয়া পাশের হারের চেয়ে বেশি। এছাড়াও অত্র বিদ্যালয়ের ভবনটি একটি দ্বিতল এবং এর অফিস সহ ১২টি কক্ষ ও ১৫ জন শিক্ষক কমচারীসহ ০.৯৯৯১ একর জমি আছে এবং ৩৪৬ জন শিক্ষার্থী আছে। কিন্তু দুঃখের বিষয় অত্র বিদ্যালয়টি শুধুমাত্র একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পেয়ে থাকেন অপর দিকে অত্র গ্রামের অন্য আরেকটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নদী পথের অসুবিধার কারণে অন্যত্র চলে যায় ফলে শিলক নদীর উপর ছোট একটি ব্রীজ সরকারীভাবে পেলে উক্ত পশ্চিম শিলক ফিরিঙ্গীরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী পাওয়া সম্ভব হবে।
| Today | : | 5 |
|---|---|---|
| Yesterday | : | 43 |
| Last 7 Days | : | 4458 |
| Total | : | 21630 |
সভাপতির বাণী
প্রধান শিক্ষকের বাণী
আমি রুবিনা ইয়াসমিন প্রধান শিক্ষক পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়। বতমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমস্ত শিক্ষা-প্রতিষ্ঠানকে প্রযুক্তির সর্বোচ্চ উন্নয়ন ঘটানোর লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানসমূহ শেখা-শেখানোর অধিকতর ফলপ্রসু করার জন্য ওয়েবসাইট তৈরী ও হালনাগাদ করার কাজ শুরু করেছে। সেই লক্ষ্যে আমার বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরী করার কাজ শুরু করেছি। এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যালয়ের কাযক্রমের যে গতিশীলতা আসবে তাতে আমি ও আমার বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তুষ্ট। বিদ্যালয়ের সকল রেকড সংরক্ষণ করার এই প্রক্রিয়াকে আমি সাধুবাদ জানাই এবং বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অবহেলিত যে দেশটি স্বাধীনতা পেল আজ ধীরে ধীরে বাংলাদেশে শিক্ষার এই অত্যুজ্জল উন্নয়নের যাত্রা অদূর ভবিষ্যতে বিশ্বদরবারে বাংলাদেশকে একটি আধুনিক স্বশিক্ষিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাড়াবে ইনশাআল্লাহ।
আমি বিদ্যালয়ের উত্তোরোত্তর সাফল্য কামনা করি।