8801795650228
সভাপতির বাণী
পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় আমার হাতে গড়া কয়েকটি প্রতিষ্ঠানের একটি। তৎকালীন শিলক অঞ্চলে শিক্ষা সম্প্রসারণের জন্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। কণফুলি নদীর পাশে এ অঞ্চলটি প্রায়ই অন্ধকারাচ্ছন্ন ছিল। দূর-দূরান্তে গিয়ে এলাকাবাসীর শিক্ষা-গ্রহণ প্রায়ই অসম্ভব ছিল। শিলক রাজাপাড়া ইউনিয়নে আমি এম. শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় স্থাপন করি এবং শিলক ফকিরাঘাটায় উচ্চ শিক্ষা গ্রহণের সুবিধার্থে এম. শাহ আলম ডিগ্রী কলেজ স্থাপন করি যা এ অঞ্চলের উচ্চ শিক্ষা গ্রহণে অনেক সহায়ক হয়। সম্পূণ আমার অর্থায়নে সামাজিক অনেক প্রতিকূলতা প্রতিবন্ধকতা পার করে আমি শুধু সেবার মানষে প্রতিষ্ঠানগুলো স্থাপন করি। এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামশ সহায়তায় বিশেষভাবে হাফেজ মাস্টারের পরামশমতে আমি আমার স্ত্রীর নামে পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়টি ১৯৯৫ সালে স্থাপন করি। হাটিহাটি পা পা করে আজ বিদ্যালয়টি ২০ বছরে পদাপণ করেছে। অনেক সীমাবদ্ধতার ভেতরেও বিদ্যালয়টি সুষ্ঠ পরিচালনা ও যোগ্য প্রশাসনের কারণে সব দিক দিয়ে সফলতা লাভ করেছে। বিদ্যালয়টি পরিচালনায় যোগ্য বিদ্যালয় পষদ ও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ঐকান্তিক চেষ্টায় সফলতার পথে এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হওয়ায় সরকারী আরও যে সাহায্য ও শিক্ষক অপ্রতুলতার জন্যে বাধার সম্মুখীন হচ্ছে। অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠানটি হাই স্কুল হিসেবে এমপিওভুক্ত হয়ে গেলে এর এগিয়ে লা মসৃণ হবে।
আমি আমার বিদ্যালয়ের উত্তোরোত্তর সাফল্য কামনা করি।
ধন্যবাদান্তে
আলহাজ্ব এম. শাহ আলম চৌধুরী
শিলক।